/

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

5 mins read

রাজশাহীর চারঘাটে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলায় উজ্জল আলী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি উজ্জল রাজশাহীর চারঘাট থানার পূর্ব কালাবীপাড়া এলাকার মো. আলাউদ্দীনের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর শামসুন নাহার মুক্তি জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১২ সালে রাজশাহীর চারঘাট থানার একটি ধর্ষণ মামলার আসামি উজ্জলকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারার বিধানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version