///

নবীগঞ্জে অপহরণ মামলার পলাতক আসামীসহ গ্রেপ্তার ২

6 mins read

নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার পলাতক আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানাযায়, রবিবার (৮ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় এস.আই মোঃ মোস্তাফিজুর রহমান ও এস. আই দূর্গা কুমার দেবের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থানে থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে অপহরণ মামলার পলাতক আসামী নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মোঃ সাহাব উদ্দিনের পুত্র মোঃ তারেক মিয়া (১৯) ও মাদক মামলার পলাতক আসামী জগন্নাথপুর ভূমিহীনপাড়া গ্রামের মৃত শুধাংশু দাশের পুত্র সূচন ওরপে সুজন দাশ (৫০)।

আসামী তারেক নবীগঞ্জ থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি এবং আসামি সুজন দাশ জি.আর-২০২/১৭ নং মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের হবিগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version