নবীগঞ্জে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

4 mins read

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ব্র্যাক অফিসের সামনে

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে ট্রাকের ধাক্কায় অশেষ দাশ (২০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক বানিয়াচং উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মতিলাল দাশের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২২-২২৮৯)বাইসাইকেল আরোহী অশেষ দাসকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তার অবস্হা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার সময় পথিমধ্যে অশেষের মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version