//

নিখোঁজ সবজি বিক্রেতার লাশ ভাসছিল পাশের গ্রামের পুকুরে

9 mins read

ফেনী শহরের মহিপাল এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর এক সবজি বিক্রেতার লাশ পার্শ্ববর্তী গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম হাকিবুল ইসলাম ওরফে হাসিব (২৫)

আজ রোববার সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ এলাকার মোল্লা বাড়ির পুকুরে ভাসতে থাকা লাশটি উদ্ধার করা হয়। হাকিবুল ইসলাম ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ফেনী শহরের মহিপাল এলাকায় চায়না টাওয়ার সংলগ্ন একটি কলোনিতে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

পুলিশ পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাকিবুল ইসলাম ঠেলাগাড়িতে করে ফেনী শহরে সবজি বিক্রি করতেন। গত শুক্রবার বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনেরা দুই দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে হাকিবুলের মা তাহমিনা বুলবুল গতকাল শনিবার ফরিদপুর থেকে ফেনী ছুটে আসেন। এরপর তিনি ফেনী সদর মডেল থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।

আজ সকালে বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ এলাকার মোল্লা বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে হাকিবুলের মা তাহমিনা বুলবুলকে খবর দেন। তিনি গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version