/////

নির্বাচিত হলে পার্বত্য চট্টগ্রামকে সম্প্রীতির নগরে পরিনত করা হবে–দীপেন দেওয়ান

7 mins read

রাঙ্গামাটি প্রতিনিধি :: রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি বাজারসহ কয়েকটি এলাকায় আজ লিফলেট বিতরণ, গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারী) সকাল থেকে কুতুকছড়ি বাজার থেকে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এজাজ নবী রেজা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হক, সাধারন সম্পাদক রনেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মো: মাহবুবুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো: আনোয়ারসহ বিএনপির জেলা উপজেলার বিভিন্ন অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে সম্প্রীতির নগরে পরিনত করা হবে। এখানে কোন বিভেদ কোন বৈষম্য থাকবেনা। সকলকেই নিয়ে বিএনপি দেশ গঠনের কাজ শুরু করবে। এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনকে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version