//

পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সংসদ

7 mins read

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির পাঁচ সংসদ সদস্য।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দফতরে যান তারা।

স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপিরা। তবে বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না।

পদত্যাগপত্র জমা দিতে এসে সংসদ ভবনের সামনে রুমিন ফারহানা বলেন, বিএনপির আন্দোলনের অংশ হিসেবে এই পদত্যাগ। বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। সরকার এককভাবে সব আইন পাশ করে। এ সংসদ অকার্যকর।

এর আগে, ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে একযোগে দলটির সব সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় উপস্থিত ছিলেন না।  এরপর দলটির মিডিয়া উইং থেকে জানানো হয়ে, রোববার সশরীরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের হাতে পদত্যাগপত্র জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version