//

পুলিশের নিকট হতে আসামি ছিনতাই, গুলিতে নারীর মৃত্যু

7 mins read

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় পুলিশের ওপর হামলা করে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলিতে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটেছে। এঘটনায় নারী কনস্টেবলসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, দেলোয়ার ও হানিফ নামে দুই মাদক কারবারিকে পাঁচ হাজার ইয়াবাসহ আটক করে পুলিশ। তাদের কালুরঘাট ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর তৃতীয় লিঙ্গের কিছু মানুষ হামলা করে আসামি ছিনিয়ে নেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ ও তৃতীয় লিঙ্গের লোকদের মধ্যে সংঘর্ষের সময় নাজমা নামে এক নারী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপতাালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহত নাজমা ছিনিয়ে নেওয়া আসামি হানিফের বোন বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, কালুরঘাটে গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। আমরাও বিষয়টি জেনেছি। তবে, কাদের গুলিতে মারা গেলো তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version