
১১ এপ্রিল মঙ্গলবার জৈন্তাপুর মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী সহ ১জন জুয়াড়ীকে আটক করে পুলিশ ৷
আটককৃত ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী হল দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের মৃত তজমুল আলী তজই ছেলে আফতাব আহমদ কে আটক করা হয় ৷
অপরদিকে ১২ এপ্রিল বুধবার জৈন্তাপুর থানাধীন চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামের খেরীগুল বাজারে ফারুক আলম ওরফে মারুফের মুদি দোকান হইতে জুয়া খেলা পরিচালনার অপরাধে পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে পুলিশ একডজন জুয়াড়ীকে আটক করে ৷
আটককৃতরা হল চারিকাটা ইউপির বাউরভাগ দক্ষিণ (বনপাড়া) গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. শামীম আহমদ(৩৫), মৃত আব্দুস ছোবহানের ছেলে আলীম উদ্দিন(৩৮), মৃত রিয়াজুল হকের ছেলের মো. এরশাদ আহমদ(৩৮), মন্তাজ আলীর ছেলে মো. সেলিম আহমদ(২৫), আব্দুল মতিনের ছেলে গিয়াস আহমদ(২৯), হাবিব আহমদের মো. এমরান আহমদ(২৫), মৃত তোতা মিয়ার ছেলে মো. শাহনুর রহমান(৩৫), হাবিবুর রহমানের ছেলে হোসাইন আহমদ(২৭), মৃত কনু মিয়ার ছেলে জালাল উদ্দিন(৩৭), বাউরভাগ দক্ষিণ (বনপাড়া) গ্রামের আলাউর রহমানের ছেলে ফারুক আলম উরফে মারুফ(৩৬), ভিত্রিখেল পশ্চিম গ্রামের মৃত আরজান আলীর ছেলে হাবিবুর রহমান(৩৫), মৃত মঈন উদ্দিনের ছেলে মো. সোলেমান(৩০)৷
অভিযান পরিচালনা কালে জুয়ার আসর হতে ৬০পিছ তাস, ৪প্যাকেট ডারবী সিগারেট, ৪টি বিভিন্ন কালারের গ্যাস লাইট, একটি ছেড়া প্লাষ্টিকের পাটি এবং নয় হাজার নব্বই টাকা উদ্ধার করা হয় ৷
আটককৃতরা সহ অজ্ঞাত ৩/৪জন ব্যক্তির বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়৷
জৈন্তাপুর মডেল থানা কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১ডজন জুয়াড়ীর আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক৷


