///////

পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-১, ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

7 mins read

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পোরশা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারের পাশে মো. ইউসুফ আলী শেখের বসতবাড়ির সামনে ইটের হেয়ারিং রাস্তার ওপর মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন—মো. নুরুল ইসলাম (৫৩)। তিনি মৃত মুনতাজ আলীর ছেলে। তার বর্তমান ঠিকানা নোচনাহার, পোরশা, নওগাঁ এবং স্থায়ী ঠিকানা কামালপুর, ডাক-মির্জাপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

পুলিশ আরও জানায়, নুরুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত কালো গেঞ্জির নিচে বুক বরাবর বিশেষ কায়দায় গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ৫৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোরশা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version