//////

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে পোষ্ট করায় যুবককে আটক করে থানায় দিলেন উপজেলা ছাত্রলীগ নেতা নেহাল পাল

8 mins read

সিলেটের জৈন্তাপুরে উপজেলা নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবক ২৮ সেপ্টেম্বর বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ, মানহানিকর স্যার্টাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করে। তার পর হতে উপজেলার আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রীয়া দেখা দেয়।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে কটুিক্তকারী যুবক আব্দুল্লাহ আল মামুনকে দেখা মিলে। এসময় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগনেতা নেহাল পাল সহ সঙ্গীয় ছাত্রলীগ নেতারা তাকে ধরে ফেলে। তাৎক্ষনীক ভাবে কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে। আটক আব্দুল্লাহ আল মামুন (৩৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রামের ছৈলাখেল গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এবিষয়ে নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) কাজী শাহেদুল ইসলাম জানান, ছাত্রলীগনেতারা কটুক্তিকারীকে আটক করে থানায় হস্থান্তর করেছে। কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুন থানা হাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version