
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদের নেতৃত্বে বিশাল একটি মোটর সাইকেল বহর নিয়ে উপজেলার লাউড়ের গড়, চাঁনপুর, বড়ছড়া, ট্যাকেরঘাট, লাকমা, চাড়াগাও, কলাগাঁও বাগলি সহ বিভিন্ন স্থানে বিশাল মোটর সাইকেলের সোডাউন শেষে বিকালে বাদাঘাট বাজারের মেইন রোডে প্রতিবাদ সমাবেশে মিলিত হোন তিনি।

জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তোফায়েল আহমদ রয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জ্জামান ইমন, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক বিল্লাল আমিন, সাধারণ সম্পাদক আবুবকর, সুনামগঞ্জ পৌর শ্রমিক লীগের আহ্বায়ক তৈয়বুর রহমান প্রমুখ।


