

ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এবং সিলেট মিডিয়া কর্পোরেশন-এর ৮ম ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
রবিবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকার সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল জাবিদের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মিডিয়া কর্পোরেশনের ও আন্তর্জাতিক অনলাইন গ্রুপের কর্ণধার ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাইদুর রহমান, আরও উপস্থিত ছিলেন শিক্ষক মাহবুবুল আলম ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্প।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালের ফেঞ্চূগঞ্জ প্রতিনিধি মামুনুর রশিদ, ক্রিড়া সম্পাদক রুমেল আহসান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য শহীদ আহমদ জুলহান চৌধুরী, কার্যকারী সদস্য আব্দুর রহমান বাবুল, আর কে দাস চয়ন, সহযোগি সদস্য জুলহাস আহমদ ও সামি হায়দার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপকারভোগি চানপুর গ্রামের শ্রী রতন দাসের হাতে নতুন সেমিপাকা ঘরের চাবি তুলে দেওয়া হয়।


