

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়টির মাঠে এই অনুষ্ঠানের আয়েোজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
স্বাগত বক্তব্য দেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সামিউল কিবরিয়া তালুকদার। সহকারি প্রধান শিক্ষক সুরঞ্জন সরকারের সঞ্চালনে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও নাহিদ হাসান খান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরফিন খান, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারমান সাইদুর রহমান প্রমুখ।


