///

বীর মুক্তিযোদ্ধা বুলবুল জাহান চৌধুরী’র মায়ের ইন্তেকাল দাফন সম্পন্ন

5 mins read

বীর মুক্তিযোদ্ধা বুলবুল জাহান চৌধুরী’র মা মমতাজ চৌধুরী (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)।

শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

(শনিবার) বাদ আসর নেত্রকোনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে নেত্রকোনা শহরের সাতপাই কবরস্থানে দাফন হবে। তাঁর ছেলে বীর মুক্তিযোদ্ধা বুলবুল জাহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী শোক ও দুঃখ প্রকাশ করেছেন, এ ছাড়াও কবি তানভীর জাহান চৌধুরীও শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

অপরদিকে বাদ আছর নেত্রকোণা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জানাজা শেষে সাতপাই কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয় ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version