
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুস সালামকে এক প্রাণঢালা নাগরিক সংবর্ধনা প্রদান করেছে রাজধানীর ইসলামপুরের আহসান মঞ্জিল (সিটি কর্পোঃ) সুপার মার্কেট দোকান মালিক বস্ত্র ব্যবসায়ী সমিতি।
গত ০৩ মে ২০২৪ তারিখে পুরান ঢাকার ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটে অবস্থিত ওয়েস্টার্ন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
আহসান মঞ্জিল সুপার মার্কেট দোকান মালিক বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হামিদুর রহমান হামিদ এমপি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ আব্দুস সালাম ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং ঢাকা দক্ষিণ সিটিকে একটি পরিচ্ছন্ন ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় ইসলামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সমিতির বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


