///

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে নারী ইউপি সদস্য আটক

6 mins read

সুনামগঞ্জের তাহিরপুরে একটি মুদি দোকান থেকে ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় নারী ইউপি সদস্যসহ এক দোকানীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওই নারী ইউপি সদস্য ভিজিএফের চাল সরিয়ে নিয়ে বাজারে বিক্রি করার বিষয়টি অস্বীকার করেছেন।

আটককৃতরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নারী ইউপি সদস্য মিনারা বেগম ও লালঘাট এলাকার মুদি দোকানী আম্বিয়া খাতুন।

জানা গেছে, ঈদ উপলক্ষে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের দুঃস্থদের মাঝে বরাদ্দকৃত ভিজিএফের চাল থেকে সাত বস্তা চাল কৌশলে সরিয়ে লালঘাট এলাকার এক নারী দোকানীর কাছে বিক্রি করে দেন ওই ইউপি সদস্য। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে প্রশাসনের লোকজন ও চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ এসে এসব চাল জব্দ করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, খবর পেয়ে ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে এবং আত্মসাতের সংশ্লিষ্টতা থাকায় ওই নারী ইউপি সদস্যসহ জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version