
ভৈরবে ১হাজার পিচ ইয়াবাসহ ১নারী ও ৩৬পিচ ইয়াবাসহ ২যুবক কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ সার্কেল। আটককৃত ২যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্র্যাম্যমান আদালত। আটককৃত নারী ঢাকার উত্তর খান থানার চামুর খান এলাকার মনির হোসেনের স্ত্রী পারভীন আক্তার (৩৪)। আটক কৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহা সড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকা থেকে ওই নারী কে আটক করেন। পরে তার বুকের ভিতর বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় স্কচটেপ দ্বারা প্যাচাঁনো ১টি সাদা কাগজের প্যাকেটের ভিতর ৫টি নীলরংয়ের জিপার যুক্ত পলিপ্যাকেটে অ্যামফিটামিন যুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট,প্রতিটিতে ২০০(দুইশত) পিস করে মোট (০৫×২০০)=১০০০(এক হাজার) পিস, মোট ওজন ১০০ (একশত) গ্রাম উদ্ধার করে জব্দ করা হয়। একই দিন বিকালে ট্রাস্কফোর্সের মাধ্যমে শহরের চন্ডিবের এলাকায় অভিযান চালিয়ে ফরিদ মিয়ার পুত্র মনির হোসেন কে ৩৫পিচ ইয়াবা এবং খোরশেদ মিয়ার পুত্র মুন্না মিয়া কে ১পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে আটককৃতদের কে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার এ এইচ এম আজিমুল হক মনির হোসেন কে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭হাজার টাকা জরিমানা এবং মুন্না মিয়া কে ১মাসের কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, পারভীন আক্তারের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মনির হোসেন ও মুন্না কে বিভিন্ন মেয়াদে ভ্র্যাম্যমান আদালতে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।


