///

ভৈরবে ঢাকা মেইলের বগি লাইনচ্যুতির ঘটনায় পয়েন্ট ম্যান বরখাস্ত, ৪ সদস্য কমিটি গঠন, ৭ ঘন্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

12 mins read

ভৈরব প্রতিনিধি :: ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পয়েন্ট ম্যান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ে পূবর্বাঞ্চলীয় বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান । তিনি আরো জানান আগামী ২ কার্য দিবসের মধ্য৷ কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্রগ্রামগামী মেইল ট্রেনটির ১ টি বগির ২ টি চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি ৭ উদ্ধার করলে ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
​​রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ​আটকা পড়েছে বেশ কিছু ট্রেন ​ভৈরব স্টেশনে রেললাইন অবরুদ্ধ থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।  কক্সবাজার এক্সপ্রেস ও ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস আটকা পড়ে আছে। এছাড়া কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়েছে।
​​দুর্ঘটনার পরপরই আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। ​ভৈরব রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইউসুফ জানান ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version