
ভৈরবে ১১ দলীয় জোটের প্রার্থী আতাউল্লাহ আমিনের পক্ষে রিক্সা প্রতীকে ভোট চাইলেন হেফাজতে ইসলামের মহা সচিব মাওলানা মামুনুল হক।
গতকাল বৃহস্পতিবার রাতে ভৈরব এম পি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পথ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিগত সরকার দুনীতি, লোটপাট করেছে। যদি দূর্নীতি লোটপাট না করতো তাহলে ত্রিশ বছর আগেই দেশ উন্নয়নে পরিণত হতো।
পথ সভায় বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ ২আসনের ১১দল মনোনীত প্রার্থী মেজর (অবঃ) আখতারুজ্জামান রজ্ঞন বলেন আর কোন আলেম উলামাদেরকে রাজাকার বলা যাবেনা। এছাড়াও বক্তব্য রাখেন ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, এনসিপির জেলা মূখ্য সংগঠক শরীফুল হক জয়, ইসলামি আন্দোলন ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার মূখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল প্রমূখ।


