
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে খেলতে গিয়ে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় দিকে উপজেলার ৪নম্বর জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—ওই গ্রামের মো. রাজুর ছেলে, বয়স আনুমানিক ২বছর ৬মাস এবং মো. সানাউল্লাহর ছেলে মো. নূর হোসেন (৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি একসঙ্গে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা পানিভর্তি গর্তের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ২জনই পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।বিষয়টি জানান। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে।


