////

মধ্যপ্রচ্যের সরকারি সফর সংক্ষিপ্ত করে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে আসছেন মন্ত্রী ইমরান আহমদ এমপি

4 mins read

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ নির্বাচনি এলাকা ২৩২-সিলেট-৪ জৈন্তাপুর, গোয়াইঘাট ও কোম্পানীগঞ্জ এলাকা পরিদর্শনে শনিবার সিলেট আসছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

মন্ত্রী সরকারি সফরে মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছিলেন। কিন্তু ভারি বর্ষণ ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেটের বেশকটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

খবর পেয়ে মন্ত্রী বিভিন্ন দেশের সরকারি সফর সংক্ষিপ্ত করে আজ রাতে মধ্যপ্রচ্যের কাতার হতে দেশে ফিরবেন এবং আগামীকাল শনিবার (২১ মে) জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবির ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version