////

ময়মনসিংহে গণমাধ্যম দিবসে অপতথ্য বিষয়ক সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

11 mins read

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘মুক্ত গণমাধ্যম নতুন চ্যালেঞ্জ অপতথ্য এবং আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বর্তমান প্রযুক্তির বিশ্বায়নে অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানানো হয়।

আজ (রবিবার) বিকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মো.রুকুনোজ্জামান রোকন, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। এক্ষেত্রে বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পেশাগত নৈতিকতা বজায় রেখে সাহসিকতার সঙ্গে অপতথ্য প্রতিরোধে কাজ করতে হবে।

সিটি কর্পোরেশন প্রশাসক মো.রুকুনোজ্জামান রোকন বলেন, মুক্ত গণমাধ্যম চর্চায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বিএনপি। এরপরও নির্মম এই বাস্তবতাকে মেনে নিয়েই বিএনপি সরকার অতীতের মতো এবারও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এ কারণেই বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে নিজের স্পষ্ট অবস্থানের বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version