////

মহাদেবপুরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত

4 mins read

নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেড়া মোড়ে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

জানা গেছে, নিহত সেনাসদস্যের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সেনাসদস্য সাপাহার আল-হেলাল একাডেমির সাবেক শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version