//

মাধবপুরে হয়রানী করতে চেয়ারম্যান-সাংবাদিকের বিরুদ্ধে মামলা

6 mins read

হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ খান ও মাধবপুর প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া সহ ৬ জনের নামে হয়রানি মূলক মামলা করেছে বিএইচএল সিরামিক নামে একটি শিল্প কারখানা।

যারপ্রেক্ষিতে বুধবার (৯ নভেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান মো. মাসুদ খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএইচএল সিরামিক অবৈধ ভাবে মাধবপুর বিভিন্ন অঞ্চলে হতে ট্রাক্টর যোগে বালু মাটি কারখানায় নিয়ে যাচ্ছিল। প্রশাসনের সহযোগিতায় ৬ মার্চ ৬টি ট্রাক জব্দ করা হয়। উক্ত কারখানা ইউনিয়ন পরিষদের ট্যাক্স প্রদান না করে এবং ট্রেড লাইসেন্স না নিয়ে কারখানা চালু রাখে। বারবার উক্ত প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পরও তারা চলতি ও বকেয়া কর প্রদান করেনি।

শিল্প কারখানার সীমানা প্রাচীরের কারণে জগদীশপুর ইউনিয়নের বেজুড়া, শ্যামপুর ও জগদীশপুর গ্রামের পানি নিষ্কাশনের খালটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা এখন ক্ষতির সম্মুখীন। এসব ঘটনার প্রতিবাদ করায় বিএইচএল সিরামিক কর্তৃপক্ষ গত ২৯ অক্টোবর জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ ৬ জনের নামে মাধবপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version