//

মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ৩ কিশোরীর লাশ উদ্ধার

5 mins read

অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার অদূরে ট্রলারডুবির ঘটনায় ৩ কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে এখন পর্যন্ত মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হলো।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকা থেকে ৩ লাশ উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় তিন কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় বাহারছড়ার হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে মহেশখালীর কচ্ছপিয়া এলাকা থেকে ট্রলারটি ছাড়ে। পরে সাগরের মাঝপথে ডুবে যায়। এসময় তারা হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তীরে উঠে আসার চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version