মৃৎশিল্প পল্লী ঘুরে গেলেন ২২ বিদেশি পর্যটক

6 mins read

পিরোজপুরের কাউখালীতে মৃৎশিল্প পল্লী  ঘুরে গেলেন ২২ বিদেশি পর্যটক। শনিবার ( এপ্রিল) সকালে উপজেলার ঐতিহ্যবাহী সোনাকুর গ্রামের মৃৎশিল্প পল্লীতে আসেন তারা। এর আগে শুক্রবার ( এপ্রিল) সন্ধ্যায় ভারতীয় প্রমোদতরীএমভি গঙ্গা বিলাস’- করে কাউখালীতে পৌঁছান নরওয়েকানাডার ২২ জন পর্যটক।

এ সময় তারা সোনাপুর গ্রামের মৃৎশিল্প পল্লীর মানুষের সঙ্গে কথা বলেন। তারা কাউখালীর গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম, কেন্দ্রীয় শ্মশানঘাট এবং কাউখালী কাচাঁ বাজার পরিদর্শন করেন। পরে ওই ২২ বিদেশি পর্যটক নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের উদ্দেশ্যে কাউখালী ছাড়েন।

এমভি গঙ্গাবিলাসের গাইড কায়েস খান বলেন, ৭ এপ্রিল শুক্রবার “করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হারবাড়িয়াসহ সুন্দরবনের কয়েকটি এলাকা পরিদর্শন  শেষে সন্ধ্যায় কাউখালীতে পৌঁছান পর্যটকরা। এরপর শনিবার কাউখালীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে তারা বরিশাল, নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের উদ্দেশে কাউখালী ছাড়েন। ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল নিজ দেশে ফিরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version