মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন হেলেনা চৌধুরী সদস্য নির্বাচিত

4 mins read

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-৩ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাতে হেলেনা চৌধুরী ৩৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ফুটবল প্রতিকে ১৫০ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য রিজুয়ানা ইয়াসমিন সুমি বই প্রতিকে ১১২ ভোট পান।

সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে শান্তি পূর্ণভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে উভয় উপজেলার দুই উপজেলা পরিষদ,দুটি পৌরসভা,১৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ভোট গ্রহনে অংশ গ্রহন করেন।

হেলেনা চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী এলাকার কৃষি ব্যাংক কর্মজর্তা মো.শফিকুর রহমানের স্ত্রী। এর পূর্বে তিনি শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version