//

লামনিগ্রাম যুব কল্যাণ পরিষদের নব গঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

10 mins read

লামনিগ্রাম যুব কল্যাণ পরিষদের অয়োজনে ২৯ জুলাই শুক্রবার রাত ৮টায় পরিষদের অস্থায়ী কার্যলয়ে আব্দুর রহমান পলাশের সভাপতিত্বে ও জামিল আহমদ মাসুমের সঞ্চালনায় নব গঠিত কমিটির দায়িত্ব গ্রহণ এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্টিত হয় ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান তামাবিল স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখরুল ইসলাম ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. শওকত আলী, প্রবাসী মো. রফিকুল ইসলাম রফিক, শ্রমিকনেতা আফসার উদ্দিন প্রমুখ ৷

পরে নবগঠিত কমিটির সভাপতি শাহেদ আহমদ, সিনিয়র সহ সভাপতি শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক জামিল আহমদ মাসুম, সিনিয়র সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বাবু, প্রচার সম্পাদক রায়হান আহমেদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সোহান আহমেদ, অর্থ সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাগ এবং দপ্তর সম্পাদক মাসহুদ এর নিকট পূর্ববর্তী কমিটি দায়িত্ব হস্থান্তর করেন ৷

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, একটি এলাকা তথা গ্রামের উন্নয়ন ধরে রাখেতে সামাজিক সংগঠন অন্যন্য ভূমিকা পালন করে থাকে ৷ এই সংগঠনটি প্রতিষ্টা লাভের পর হতে নিরলস ভাবে সামাজিক উন্নয়নে ভুমিকা পালন করে আসছে ৷ পদ পদবী বড় নয়, সটিক সুষ্ট ভাবে সংগঠন পরিচালনা করা বড় বিষয় ৷ আজ যারা এই সংগঠনের দায়িত্ব পেলেন আমি মনে করি তারা এই সংগঠনকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন ৷ পাশাপাশি এলাকা ও সমাজের যেকোন কাজে সবার আগে এগিয়ে আসবেন ৷ আমার ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সংগঠনটিকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে ৷ তিনি সংগঠনের সকলের মঙ্গন কামনা করেন৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version