

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ধলাই এবং রানারআপ হয়েছে কুশিয়ারা।
রোববার (১৩ নভেম্বর) বিকালে হ্যান্ডবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ফাইনাল পর্বে কুশিয়ারা টিমকে ০-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধলাই টিম। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ উভয় দলের হাতে ট্রপি ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, কর্মকর্তারা সবসময় কাজের মধ্যে দিয়ে থাকেন। তাই অনেকের প্রতিভাকে মেলে ধরার সুযোগ থাকে না। তবে এ খেলার মাধ্যমে তা প্রকাশ করার সুযোগ হয়েছে৷ এতে কর্মকর্তাদের মাঝে একটা আন্তরিক ও সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যা তাদেরকে কাজের প্রতি উৎসাহ দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহায়তা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরণের আয়োজনে সহযোগিতা করে।
পরিশেষে বিজয়ী ও রানার আপ দলের সদস্যেদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে ট্রফি তুলে দেন কোষাধ্যক্ষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাবি অফিসার্স এসোসিয়েশন সভাপতি মো. ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুখলিছুর রহমান পারভেজ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, অফিসার্স এসোসিয়েশন নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


