

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহত হয়েছেস। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
২৫ জুলাই সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান।
অমিত জানান, আমার বন্ধু বুলবুল আর আমাদের কাছে নেই। সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় তাকে চুরিকাঘাত করে ছিন্তাইকারীরা। হাসপাতালে আনা হলে পরে সেখানে মারা যায় বুলবুল।
বিষয়ে জানতে শাবিপ্রবির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে একাধিকবার ফোন করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

