/

শাবিপ্রবিতে দিক থিয়েটারের নেতৃত্বে শাকিল-আর্নিকা

6 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আর্নিকা দেব।

শনিবার (২২ অক্টোবর) রাতে সংগঠনটির পক্ষে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি বিকু রঞ্জন দাস, মোঃ আবু রাকিব হাসান, সহ-সাধারণ সম্পাদক রনি রায়, সাংগঠনিক সম্পাদক এনামুল হক (ইমন), সহ-সাংগঠনিক সম্পাদক অনন্যা ঘটক, কোষাধ্যক্ষ রূপালি পাল, সহ-কোষাধ্যক্ষ অবন্তিকা দে, প্রচার সম্পাদক আবিদা সুলতানা বর্ষা, সহ-প্রচার সম্পাদক নিত্যগোপাল দাশ প্রিতম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, অনুষ্ঠান সম্পাদক পল্লব শীল, সমাজ কল্যাণ সম্পাদক নন্দনা দেবনাথ, লিয়াজো সম্পাদক দ্বৈপায়ন দাশ অনন্য।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল বাছিত সাদাফ, আব্দুল্লাহ আল ফেরদৌস,নন্দন কুমার বিশ্বাস, সুচন্দনা বিশ্বাস সুপ্রিয়া, আসমাউল হুসনা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version