

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের (তৃতীয় ছাত্রী হল) প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বর্তমানে নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি সকল ধরণের সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

