///

শাবিপ্রবির অধ্যাপক ড. ফারজানা রায়হানের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক

4 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের অধ্যাপক ড. ফারজানা রায়হানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

শোক সংবাদে বলা হয়, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের অধ্যাপক ড. ফারজানা রায়হানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সকলকে ধৈর্য্য ধারণের আহ্বান জানান উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version