///

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলে ‘জয় বাংলা’ অতিথি কক্ষ উদ্বোধন

7 mins read

শাবি মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জানতে ও আগ্রহী করে গড়ে তোলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘জয় বাংলা’ অতিথি কক্ষ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) এ অতিথি কক্ষের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য এবং বঙ্গবন্ধু সম্পর্কে বেশি বেশি জানানো উচিত। ইতিহাস সম্পর্কে না জানলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারবোনা। তাই এ ধরণের উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ইতিহাস সম্পর্কে জানতে আরো বেশি আগ্রহী হবে বলে মনে করছি। পরিশেষে এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান উপাচার্য।

উদ্বোধনকালে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, সহকারী প্রভোস্টবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version