///

শেষ আট নিয়ে সতর্কবার্তা মেসির

11 mins read

বিশ্বকাপের হট ফেভারিট হয়েই কাতারের মাটিতে পা রেখেছিলো আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এসে প্রথম ম্যাচেই হোঁচট। সৌদি আরবের সঙ্গে অপ্রত্যাশিত হারের পর নক-আউটে ওঠা নিয়েই শঙ্কা। খাঁদের কিনারা থেকেই ঘুরে দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা নিশ্চিত করে শেষ ষোলো।

দুর্দান্ত প্রত্যাবর্তনে টানা দুই ম্যাচ জিতে নক-আউটে ওঠে আলবিসেলেস্তারা। শেষ ষোলোর ম্যাচেও মেসি জাদু আর দুরন্ত পারফর্ম করে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষে নেদারল্যান্ড।

শুধু আর্মব্যান্ড হাতেই অধিনায়ক নন, আর্জেন্টিনার ম্যাচে মেসি নেতৃত্ব দিচ্ছেন মাঠের খেলাতেও। গোল করা এবং করানোসহ প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে দলকে যেন একাই টেনে নিয়ে যাচ্ছেন লক্ষ্যের দিকে।

অস্ট্রেলিয়াকে হারানোর দিন মেসি মাঠে নামে নিজের ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে। গোল করে আর ম্যাচসেরা হয়েই মাইলফলক ছোঁয়ার এই ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি।

নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচে দলকে জিতিতে কোয়ার্টার ফাইনালে তুলে সংবাদমাধ্যমের সামনে মেসি বলেন, অস্ট্রেলিয়া বেশ কঠিন প্রতিপক্ষ। এটি শক্ত এবং কঠিন একটি ম্যাচ ছিল আমাদের জন্য। আমরা বৃহস্পতিবার খেলেছি এবং বিশ্রাম নেওয়ার সুযোগও পাইনি। আমরা জানতাম এটি ফিজিক্যাল খেলা হতে যাচ্ছে।

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘ভাগ্যবশত আমরা দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছিলাম। আমাদের একটি গোল ছিল এবং এরপর দুটি গোল হয়ে যায়। এরপরই আমরা বাধার মধ্যে পড়ি। কিন্তু এটি বিশ্বকাপ এবং এখানে গুরুত্বপূর্ণ হল জয় নিয়ে মাঠ ছাড়া।

কোয়ার্টার ফাইনালের ‘কঠিন’ লড়াইয়ের কথাও মনে করিয়ে দিয়ে মেসি বলেন, আমার মনে হচ্ছে শেষ আটে খুব কঠিন এক ম্যাচই হতে যাচ্ছে। তারা (নেদারল্যান্ড) আমাদের কাছ থেকে ম্যাচটা বের করে নিতে চাইবে। এই পর্যায়ে এসে বিশ্বকাপ আরও কঠিন হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version