
ইট-পাথরের নগরীর আনাচে-কানাচে, পথে-প্রান্তরে দেখা মেলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের। জীবনের সুখ-দুঃখ, হারানোর গল্প, পাওয়া না পাওয়ার হিসাব কষে তারা প্রতিনিয়ত। কারও বাবা নেই, কারও মা নেই অথবা দু’জনেই পাড়ি দিয়েছেন পরপারে। রেখে গেছেন অসহায় শিশু সন্তান। যাদের এই সমাজ বলে পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশু।ওদের পরনে নেই ভালো জামা-কাপড়। বঞ্চিত এই মানুষগুলো একটা ছেঁড়া জামা পরে বছর পার করে দেয়। সুবিধাবঞ্চিত এই শিশুরা নিরুপায় হয়ে অপেক্ষায় বসে থাকে একটু সহানুভূতি অথবা কিছু পাওয়ার আশায়।
তাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১৭ এপ্রিল রোজ সোমরার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় “মেহেদির রঙ্গে নতুন বসনে-২০২৩” ইভেন্ট। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সেচ্ছাসেবীরা প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু সংগ্রহ করে তাদের একত্রিত করে। ঐসব সুবিধাবঞ্চিত শিশুদের ছোট্ট ছোট্ট হাতে মেহেদি পরিয়ে দেন সেচ্ছাসেবীরা।সেইসাথে প্রত্যেক শিশুদের মেহেদি রাঙ্গা হাতে তুলে দেওয়া হয় একটি ভালোবাসার একটি প্যাকেট যার মধ্যে তাদের জন্য ছিল ঈদের নতুন জামা ।
প্রকৃতপক্ষে পবিত্র ঈদ-উল-ফিতরের যে খুশি তা সমাজের অধিকার বঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভিবিডি সিলেট ডিভিশনাল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট শামিম মিয়া ভিবিডি এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং ভিবিডি মৌলভীবাজারের বোর্ডের সভাপতি নাদির হুসেন,সহ-সভাপতি নাজমুল হুসেন,সাধারণ সম্পাদক সাব্বির রহমান,ট্রেজাররা মাহমুদুল তন্ময়,জনসংযোগ কর্মকর্তা কাজী গোলাম রায়হান, এইচআরও সোহাগ মিয়া সহ কমিটি ও সাধারন সেচ্ছাসেবীরা। সকলের সন্মিলিত অংশগ্রহণের মাধ্যমে উক্ত কর্মসূচী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ভিবিডি-মৌলভীবাজার জেলা বরাবরের মতো, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের লক্ষে এইসব কাজ করে থাকে এবং সামনের দিনগুলোতেই ওদের এইসব কাজ অব্যাহত থাকবে।


