///

সভাপতি,সম্পাদক ঘীরে গোয়াইনঘাট ছাত্রলীগ উজ্জীবিত!

17 mins read

সুফিয়ান আহমদকে সভাপতি ও গোলাম রেজওয়ান রাজীবকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে সিলেট জেলা ছাত্রলীগ।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত ৭১সদস্য বিশিষ্ট কমিটিতে ২১জন সহ-সভাপতি, ৯জন যুগ্ম সাধারণ সম্পাদক,৯ জন সংগঠনিক সম্পাদক, প্রচার ও উপ-প্রচার সম্পাদক তিনজন, দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক তিনজন, গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক এবং উপ-গ্রন্থনা প্রকাশনা সম্পাদক তিনজন, সাংস্কৃতিক ও উপ-সাংস্কৃতিক সম্পাদক তিনজন, শিক্ষা ও পাঠচক্র এবং উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক তিনজন, সহ-সম্পাদক সাতজন এবং আটজন সদস্য সদস্য রয়েছেন।

তরুণ সভাপতি ও সাধারণ সম্পাদকে ঘিরে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ এখন পুরোদমে উজ্জীবিত। গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগে নতুন নেতৃত্ব ঘোষণার পর থেকে পুরো উপজেলাজুড়ে ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে ফিরে এসেছে প্রাণের সঞ্চার।

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগে মিসবাহ – আসাদ পরিষদ দায়িত্ব পালন কালে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের দুই চারটি ইউনিয়ন কমিটির উপরে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি দিতে পারেনি। অপর দিকে ২০১৬ সালে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসেন সাবুল – লায়েক পরিষদ। ফতেহপুর ইউনিয়নের বাসিন্দা শাহজাহান সিদ্দিক সাবুলকে সভাপতি এবং নন্দীরগাঁও ইউনিয়নের বাসিন্দা আশরাফ জামিল লায়েকে সাধারণ সম্পাদক করে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর গোয়াইনঘাট ছাত্রলীগে বিভক্তি দেখা দেয়।

গোয়াইনঘাট উপজেলা সদরের আশপাশ ইউনিয়নের ছাত্রলীগ কর্মীরা সাবুল- লায়েক পরিষদকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষনা করেন। বিদ্রোহী ছাত্রলীগ নেতাকর্মীরা তৃণমূল ছাত্রলীগের কমিটি নামে গোয়াইনঘাট উপজেলায় একটি ঘোষণা করেন। ফলে সাবুল- লায়েক পরিষদ গোয়াইনঘাট উপজেলা সদরে দলীয় কিংবা সরকারি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ বা বক্তব্য দেয়া সম্ভব হয়নি। সাবুল-লায়েক পরিষদ দু,চারটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন ছাড়া তাদের উল্লেখযোগ্য কার্যক্রম প্রকাশ পায়নি। ২০২২ সালের ১৬সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগে সুফিয়ান ও রাজীবকে দায়িত্ব দেয়ার পর উপজেলা ছাত্রলীগের মধ্যে আনন্দ ও উল্লাস পরিলক্ষিত হচ্ছে। সুফিয়ানকে সভাপতি এবং রাজীবকে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ার পর সুফিয়ান-রাজিব উপজেলার প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে নিয়মিত নানা কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিশেষ করে সভাপতি/সম্পাদক একই ধরনের কাপড় -চোপড় পরিধান করে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের মন কেড়েছেন। গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগে সুফিয়ান-রাজীব পরিষদ আসার পর থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে দলীয়, জাতীয় এবং সরকারি প্রতিটি অনুষ্ঠানে তাদের সক্রীয় অংশগ্রহণ রয়েছে। সুফিয়ান-রাজীব এক কালারের পোশাক পরে অধিকাংশ অনুষ্ঠান মালায় অংশগ্রহণ করেন। ফলে অনেকে জোড়ের ভাই হিসেবে তাদের আখ্যায়িত করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version