

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শনিবার সকালে ‘যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে উপজেলা পরিষদ ফটকের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশের রাজনগর উপজেলা সভাপতি রেজওয়ানুল হক পিপুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শংকর দুলাল দেব, শিক্ষক সিরাজুল ইসলাম মামুন, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ফয়ছল আহমদ প্রমুখ।
মানববন্ধন কারিরা দাবি জানান হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক ।
উল্লেখ গত ২৯ অক্টোবর রাতের আধাঁরে একদল সন্ত্রাসী জেলা শহরে যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

