
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার যোগদান উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণের সাথে প্রথম কার্যদিবসে মতবিনিময় সভা করেন।
৩রা ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
মনবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব, হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ক্যাপ্টেন সন্জিব, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ উছমান গনি, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী।
সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূহুর্ত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করাই হবে উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট কেন্দ্রের সার্বিক বিষয়াদি, পুলিশ, বিজিবি, শিক্ষক প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহায়তা কামনা করেন।
মতবিনিময় সভায় অতিথিগণ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা, অস্ত্রের চালান বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ সহ নানান প্রস্তাবনা তুলে ধরা হয় এছাড়া সীমান্তে চোরাচালান রোধ, পাহাড় টিলা কাটা বন্ধ, অবৈধ পাথর বালু উত্তোলন বন্ধ, যানজট নিরসন, মহাসড়কের সংস্কার, পর্যটন শিল্পের বিকাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবাগত ইউএনওর সহায়তা কামনা করেন।
তিনি আরও বলেন, আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনকে সামনে রেখে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান। পরিবেশ বিপন্ন রোধে, পাহাড় টিলা কাটা, অবৈধ পাথর-বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তাছাড়াও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা হবে। উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তর উপজেলাবাসীর সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। পরিশেষে জৈন্তাপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে তৈরি করার প্রত্যয় নিয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ প্রভাকর রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর ও শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ প্রদিপ দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম, বদিউল আলম, জালাল উদ্দীন, মোস্তাক আহমেদ, আবু সুফিয়ান বিলাল, প্রবিন মুরুব্বি আব্দুস শুকুর, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


