
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা মেলার উদ্বোধন করা হয়।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠা মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। তিনি মেলায় বিভিন্ন স্টলে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী বাহারী রকমের পিঠার নিয়ে হাজির ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ষ্টল পরিদর্শন করেন। মেলায় গৃহস্থালির নানা হস্তশিল্প পণ্যের স্টল মেলায় স্থান পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী উদ্যোক্তারা।


