///

সিলেট জেলা কৃষক দলের যুগ্ম ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইরন মিয়া মেম্বার মৃত্যুতে শোকপ্রকাশ

5 mins read

সিলেট জেলা কৃষক দলের যুগ্ম ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জনাব ইরন মিয়া মেম্বার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করায়, ওসমানীনগর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন এর পিতা জনাব চেরাগ আলী মেম্বার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন আহমদের পিতা, ৫নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব তইমুস আলী সাহেব এবং রামপাশা ৪নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত সাহেব এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর-বিশ্বনাথের ধানের শীষের কান্ডারী, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক- জননেতা এম.ইলিয়াস আলী সাহেবের সহ-ধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম.ইলিয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক কর্তৃক প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version