

সিলেট-তামাবিল মহাসড়কের সালিরপুল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত, অপর ২জন আহত। দূর্ঘটনার পর পর সিলেট-তামাবিল মহাসড়ক প্রায় ৩ঘন্টা অবরোধ করে এলাকাবাসী।
শুক্রবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাড়ী ফেরার পথ সিলেট-তামাবিল মহাসড়কের সালিরপুল নামক স্থানে (১০নং গ্যাস কুপের) সম্মুখে বালু বহনকারী ট্রাকের পিছনে অতিরিক্ত গতির মোটর সাইকেল ধাক্কা খেলে দূর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় ঘটনাস্থালে ১জন মোটর সাইকেল আরোহী নিহত হন, অপর ২জন আহত হন।
নিহত মোটর সাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলা হেমুমাঝপাড়া গ্রামের মৃত তজ্জমুল আলীর ছেলে মামুনুর রশিদ মামুন (১৮)। আহতরা হল একই গ্রামের জবেদ আলীর ছেলে কাওছার আহমদ (১৮), সোয়াব আলীর ছেলে আনিছুর রহমান (২০)। তারমধ্যে গুরুত্বর আহত কাওছার আহমদ একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি করা রয়েছে।

এদিকে দূর্ঘটনার পরপর স্থানীয় জনতা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। প্রায় ৩ঘন্টা পর উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় সড়কের অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় ১জন নিহত এবং ২জন আহত হয়েছে। স্থানীয়রা সড়ক অবরোধ করলে এলাকর গন্যমাণ্যদের সহয়তায় অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।


