
সিলেট ব্যাটালিয়ন অভিযানে নতুন বৎসরে ১ কোটি ৪৪ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক।
নতুন বৎসরের প্রথম দিনে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দি বিওপি’র সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, কেনু, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি আটক করে। অপরদিকে বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালান পণ্য পরিবহনে বব্যহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য-১ কোটি ৪৩ লক্ষ ৯৬ হাজার ৭শত টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী পণ্য আটক করা হয়। আটককৃত চোরাচালান পণ্য গুলো বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


