//////

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৫৮ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক

7 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৫৮ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক করা হয়।
৪৮ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সীমান্তবর্তী এলাকায় তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথর কোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকলেট, কিসমিস, মেহেদী, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পোস্ত দানা, মদ, গাঁজা, বিয়ার এবং চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটককৃত পণ্যের সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৮লক্ষ ৫০ হাজার ৫শত ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসাবে সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালান পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version