
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের ৪৮ বিজিবির বিভিন্ন বিওপির অভিযানে প্রায় ৮০ লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায় ২ফেব্রুয়ারি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সীমান্তবর্তী এলাকায় মিনাটিলা, তামাবিল, সংগ্রাম, বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, কালাইরাগ এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী পন্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ১৩ হাজার ১শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালান আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


