
ফ্রান্স প্রতিনিধি :: গত পহেলা ফেব্রুয়ারী বিকেল ৫ টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের এক রেষ্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত সিলেট ৩ আসনের “১১ দলীয় সমর্থক ফোরাম” কর্তৃক আয়োজিত সিলেট ৩ আসনের ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনীত হাফেজ, মাওলানা মোসলেহ উদ্দীন রাজু’র রিকশা মার্কার সমর্থনে ও নির্বাচনী প্রচারণার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
ফেঞ্চুগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক জনাব খালেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে, নজরুল ইসলাম মাহবুব ও মাওলানা নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা সাহেদ আহমদ নাফে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন সিলেট ৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাফিজ মাওলানা মোসলেহ উদ্দীন রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের উপদেষ্টা জনাব জালাল উদ্দীন, বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি জনাব খায়রুল আলম লস্কর। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব জনাব মীর -জাহান, গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ফখর উদ্দীন, বিশিষ্ট ব্যাবসায়ীদের ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব জনাব আব্দুশ শহীদ , গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সভাপতি জনাব সুয়েব আহমদ তালুকদার, নোয়াজিলেক জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি খালেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা জালাল আহমদ, বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আলকাছ উদ্দিন বুলবুল, খেলাফত মজলিস ফ্রান্স শাখায় সহ সাধারণ সম্পাদক মাওলানা কাওসার উদ্দিন, এম.সি কলেজের সাবেক ছাত্রনেতা ইসমত আহমদ লিজন, মাওলানা আমিন উদ্দিন সুলতান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা মো:রাজু, খেলাফত মজলিস ফ্রান্স শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ মিলাদ, বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার এনাম বিন সুফিয়ান, সাবেক ছাত্রনেতা আব্দুল মুহিত, ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশন ফ্রান্সের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস ছামাদ, পূর্ব গৌরীপুর যুবসমাজের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন, ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশন ফ্রান্সের সাবেক আন্তর্জাতিক সম্পাদক কামরুল হাসান সুমন, গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের প্রচার সম্পাদক ফুজায়েল আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ, বক্তব্য রাখেন প্যারিসের বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান বুলবুল, সাবেক ছাত্রনেতা গোলজার খান, তাছাড়া, বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক, সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন মাওলানা মোজাম্মেল হক।সভায় এন টিভি ইউরোপ ব্যুরো চিপ সাংবাদিক আবুল কালাম সামুন এবং অন্যান্য সাংবাদিক বৃন্ধ উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সিলেট-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দীন রাজু।
তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার ভারসাম্যমূলক উন্নয়ন নিশ্চিত করবো। যে এলাকার যা প্রয়োজন, তা নিজ উদ্যোগেই বাস্তবায়ন করা হবে। জনগণকে আমার কাছে দাবি-দাওয়া নিয়ে আসতে হবে না।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিলেট-৩ আসনকে একটি উন্নয়নবান্ধব এলাকায় পরিণত করাই হবে তার মূল লক্ষ্য। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সিলেট-৩ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসলেহ উদ্দীন রাজুকে বিজয়ী করার বিকল্প নেই। স্থানীয় উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে তাকে সমর্থন জানানো জরুরি বলেও তারা মত দেন।


