////

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ

6 mins read

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ ও গুলাগুলি চলছে।

বুধবার (৪অক্টোবর) রাত ৮ টার পরে স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সমর্থিত ছাত্রলীগ নেতা মাসুম ও মাহতাব গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া বাজার কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে স্ব স্ব পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। রাত ১০ টার দিকে এ খবর লেখার সময় পুলিশ রাবার বুলেট ও ট্রিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাছে।

এদিকে তাৎক্ষণিক সংঘর্ষে হতাহতের খবর জানা যায়নি। অপরদিকে সিলেট সুনামগঞ্জ সড়কে সংঘর্ষ স্থল হওয়ায় সড়কের দুই পাশে দীর্ঘদিন যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান আমি ঘটনাস্থলে রয়েছি। সংঘর্ষ রাতের বেলা হওয়ায় সাবধনতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version