//

সেনাবাহিনীর পক্ষ ফেঞ্চুগঞ্জ উপজেলায় ডেউটিন ও নগদ অর্থ বিতরন সম্পন্ন

6 mins read

ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫টি ইউনিয়নের ২০ পরিবার কে ডেটটিন ও নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন।

২৫ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শেখ রাসেল শিশু পার্কে ডেউটিন ও অর্থ বিতরণ করেন এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক।তিনি ক্ষতিগ্রস্থ বিশটি পরিবারের হাতে দুই বান ডেউটিন ও নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন। এছাড়াও তিনি প্রত্যেক পরিবারের কুশলাদি জিজ্ঞাসা করেন। এসময় তার সাথে সেনাবাহিনীর বিভিন্ন স্থরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ১৭ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ও ৬৫ইষ্ঠ বেঙ্গলের ব্যবস্থাপনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল হামিদুল হক বলেন বন্যা শুরু পর হতে বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এখন পুর্ণবাসন পক্রিয়া শুরু হয়েছে। আমার তাদের পাশি আছি মাননীয় প্রাধানমন্ত্রী সব সময় পাশে আছেন। আমেদের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ও সেনাবাহিনীর পক্ষ হতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version