///

হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৮তম বৃত্তি বিতরণ

5 mins read

সিলেটের জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৮তম বৃত্তি প্রদান করা হয়েছে রোববার। সাজ্জাদ মজুমদার বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত বৃত্তি বিতরণীতে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ আহমদ মজুমদার এমপি।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সংসদ সদস্য মোকাব্বির খান, ড. হাবিবে মিল্লাত, হাবিবুর রহমান হাবিব, পূবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, মুমিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ। এ বৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০২৪ জন শিক্ষার্থী। প্রাথমিক স্তরে ৩৩৪ জন এবং মাধ্যমিক স্তরে ৩০৮ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা বিস্তারে হাফিজ আহমদ মজুমদারের অবদানের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version