///

হিজলায় সেনাবাহিনীর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

4 mins read

বরিশালের হিজলা উপজেলায় সেনাবাহিনীর ক্যাম্পে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় হিজলা সেনাবাহিনী ক্যাম্প হলরুমে এ মতবিনিময় করা হয়।
সভায় হিজলা সেনাবাহিনী ক্যাম্পে ৪১ বীর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আগামী ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন এ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে।কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দেন। তখন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পূজা ফন্টের সদস্য সচিব বাপ্পী দে বলেন এই উপজেলা দীর্ঘ দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আশা করি জাতীয় নির্বাচনে কোনো সমস্যা নেই।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version